বেলাল হোসেন রাজু: কুমিল্লার বুকে, এক হেমন্তের দুপুরে, জ্ঞানের দীপশিখা হাতে একদল বিদ্যোৎসাহী মানুষ সমবেত হয়েছিলেন। সে যেন কেবল বইয়ের মোড়ক উন্মোচন নয়, বরং ভাষা, তত্ত্ব ও বিদ্যার এক নিবিড় সখ্যতার চিত্র। ২২ নভেম্বর ২০২৫, শনিবার, বেলা ১১টায় হোটেল রেড রুফ ইন-এর ৩য় তলায় মুখরিত হয়ে উঠেছিল সাহিত্য ও শিক্ষার অনুরাগীদের পদচারণায়। এম এইচ ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠানে উন্মোচিত হলো লেখকের দুই মানস-সন্তান—’দ্য ফার্স্ট ভয়েজ অফ এম এইচ ইংলিশ গ্রামাটিক্যাল স্পোকেন’ এবং ‘দ্য ফাউন্ডেশন অফ এম এইচ ইংলিশ গ্রামাটিক্যাল স্পোকেন’।
গ্রন্থ দুটির প্রণেতা মোহাম্মদ জামাল হোসেন ও মোঃ শরীফুল ইসলাম। তাঁদের লেখনীতে যে কেবল ব্যাকরণের সূত্র বা ভাষাশিক্ষার পাঠ রয়েছে তা নয়, আছে নিরলস অধ্যয়ন এবং সাহিত্যের প্রতি এক গভীর প্রণতি। তাঁদের এই সৃষ্টি যেন শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দূরূহ পথে এক আলোকবর্তিকা, যা জ্ঞানের রাজ্যে প্রবেশের পথ সুগম করে দেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই সরকারি কলেজ-এর অধ্যক্ষ ও ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)-এর সাবেক মডারেটর প্রফেসর আবুল হাছানাত মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে এই আয়োজনকে আলোকিত করেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ-এর অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, কুমিল্লা জিলা স্কুল-এর প্রধান শিক্ষক মোঃ আবদুল হাফিজ, নবাব ফয়েজুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক রাশেদা আক্তার, অগ্রণী ব্যাংক পিএলসি. রাজগঞ্জ কর্পোরেট শাখা-এর সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ বায়েজিদ উল্লাহ, কুমিল্লা কমার্স কলেজ-এর অধ্যক্ষ হুমায়ুন কবির মাসুদ, এবং কুমিল্লা আইডিয়াল কলেজ-এর অধ্যক্ষ জনাব মহিউদ্দিন লিটন, বাকশিমুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরাসরি কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন,
বক্তাগণ বই দুটির বিষয়বস্তুর গভীরতা এবং ইংরেজি ভাষার প্রসারে এর অনিবার্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, শিক্ষাঙ্গনের বিভিন্ন স্তরের সম্মানিতজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দেবিদ্বার মফিজ উদ্দিন আহমদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মোঃ সোহাগ, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক শাহানুর রহমান, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক শরিফ হোসেন, ফয়জুল মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আবুল আলম, ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের অফিস সম্পাদক সামিয়া আক্তার, ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের অর্থ ও পরিকল্পনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস সুমি, ভিক্টোরিয়া কলেজ বিতর্কে পরিষদের সভাপতি সানজিদা ফারিহা সুরভী, ভাষা সৈনিক অজুত গুহ কলেজের বিভাগের প্রভাষক মোঃ সাদেকুর রহমান, সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার মোঃ আসাদুজ্জামান ও উত্তরা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার মামুনুর রশিদ।
অগ্রণী ব্যাংকের এসপিও মোহাম্মদ আরিফুর রহমান, মহানগর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মতিন ফারহান, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের প্রভাষক সুরেখা বেগম, রঘুরামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাও তাজুল ইসলাম, ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান সুমন, ফকির বাজার ইসলামিক সুন্নিয়া সিনিয়র মাদ্রার সহকারী অধ্যাপক মো: ফারুক আহমেদ, মংগলমুড়া আফজালুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মো: আবদুল করিম, মুরাদ কালিকাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো: মিজানুর রহমান
এক কথায়, এই অনুষ্ঠান ছিল শিক্ষা, সাহিত্য আর পেশাগত জ্ঞানের এক নান্দনিক সম্মেলন। বক্তাদের প্রেরণাদায়ক উক্তি আর আলোর ঝলকানিতে উন্মোচিত নতুন বই দুটি যেন ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে দিল।

