সমতট ডেস্ক: রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তর দিকে ৬ কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল।
এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
তার আগে শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১০ জন। আহত হয়েছেন কয়েকশ মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

