তৌহিদ হোসেন সরকার
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর নির্বাচনী দায়িত্বশীল বৈঠক ১৫ নভেম্বর শনিবার বিকাল ৫টায় মহানগরীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম। মহানগর সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাস্টার সফিউল্লাহ, অফিস সম্পাদক মো. মাইন উদ্দিন ফরায়েজি, মহানগর উত্তর থানা সভাপতি মোঃ কলিমুল্লাহ, আদর্শ সদর পূর্ব থানা সভাপতি মোঃ নুর হোসেন, মহানগর দক্ষিণ থানা সভাপতি মোঃ নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয় থানা সভাপতি মাওলানা মতিউর রহমান, মেডিকেল থানা সভাপতি ডা. ইমদাদুল হক, দোকান ট্রেড ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, দোকান ট্রেড ইউনিয়ন সেক্রেটারি আলী আনছার খান ফিরোজ, মহানগর ইউনিট সভাপতি মোঃ নুরুল আবছার মজুমদার, মহানগর উত্তর থানা সেক্রেটারি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম, মহানগর দক্ষিণ থানা সেক্রেটারি মাওলানা ফয়েজুল ইসলাম এবং কুমিল্লা পরিবহন ফেডারেশন সেক্রেটারী মোঃ মোশাররফ হোসেন।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করবে। প্রত্যেক পাড়া-মহল্লায় শ্রমিকশক্তিকে সংগঠিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, “দেশকে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেওয়া যাবে না, আমরা উন্নয়নে চ্যাম্পিয়ন হতে চাই। ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে হবে।”
