সমতট ডেস্ক: সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটররা এবার আরও উৎসাহিত হতে পারেন। ফেসবুকের নতুন আপডেটে ২ হাজার ফলোয়ার থাকলেই আয় শুরু করার সুযোগ মিলছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ২ হাজার ফলোয়ার থাকলে একজন ক্রিয়েটর মাসে আনুমানিক ২০–৩০ ডলার (প্রায় ২,২০০–৩,৩০০ টাকা) আয় করতে পারবেন। তবে এটি নির্ভর করছে ভিডিও, রিল বা লাইভ কনটেন্টের ভিউ এবং এনগেজমেন্টের উপর।
বিশেষজ্ঞরা বলছেন, ফলোয়ার সংখ্যা ছোট হলেও নিয়মিত ও মানসম্মত কনটেন্টের মাধ্যমে এই আয় অনেকাংশে বাড়ানো সম্ভব। তাই শুধুমাত্র ফলোয়ারের সংখ্যা নয়, কনটেন্টের ক্রিয়েটিভিটি এবং এনগেজমেন্টই মূল চাবিকাঠি।
ফেসবুকের এই আপডেট ছোট ক্রিয়েটরদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে, যেখানে কম ফলোয়ার থাকলেও আয় করার সুযোগ থাকবে।
