সমতট ডেস্ক : রাজধানীর মিরপুর-১২ এলাকার কালশীতে বিবাহবাড়ী কমিউনিটি সেন্টারের পাঁচ তলা ভবনে আগুন লেগেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখার সময় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। তাদের আরও চারটি ইউনিট যুক্ত হওয়ার কথা রয়েছে।
এলাকাবাসাী জানায়, পাঁচ তলা ভবনের নিচতলা কমিউনিটি সেন্টার, উপরের চার তলায় একটি ছোট গার্মেন্টস রয়েছে।

