তৌহিদ হোসেন সরকার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে দিনব্যাপী একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন,
“জনগণের ভালোবাসাই আমাদের রাজনীতির প্রেরণা। আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। ন্যায় ও মানবিকতার ভিত্তিতে সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমীন, উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, এবং বারপারা ইউনিয়ন আমীর অধ্যাপক সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড সভাপতি ডাঃ জামাল হোসেন, এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারী মোঃ সেলিম।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারী রাসেল মাহমুদ, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ হাবিবুর রহমান, মোঃ নিঝাম উদ্দিন, শ্রমিক নেতা ওসমান গনি, যুব বিভাগের সভাপতি ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতাকর্মীরা।
উঠান বৈঠকে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে নিবেদিত একটি আদর্শিক রাজনৈতিক দল। সমাজে ন্যায়, শিক্ষা, ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে এবং নির্বাচনী উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

