তৌহিদ হোসেন সরকার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর ধারাবাহিক নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে ২২ অক্টোবর বিকেল ৪ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি চৌয়ারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে—স্বার্থে নয়, সেবায়।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমীন, উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইউনিয়ন আমীর মাওলানা ইকবাল হোসেন মজুমদার, সেক্রেটারী সার্বেয়ার মোবারক হোসাইন, সহকারী সেক্রেটারী হাফেজ মহিবুল্লাহ, ইউনিয়ন প্রচার সম্পাদক হাফেজ সহিদুল্লাহ, যুব বিভাগের সভাপতি মোঃ শাহআলম, ৬ নং ওয়ার্ড সভাপতি শরিফুল্লাহ বেলাল, ইউনিয়ন ওলামা বিভাগ সেক্রেটারী মাওলানা এখলাচুর রহমান, ২ নং ওয়ার্ড সভাপতি ডাঃ হাবিবুর রহমান, ৪ নং ওয়ার্ড সেক্রেটারী মোঃ সাব্বির আহমেদ, ১ নং ওয়ার্ড সেক্রেটারী আলী হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, ও শিবির নেতা ইমরান।
গণসংযোগটি উপজেলা সদর রোড থেকে শুরু হয়ে শ্রীমন্তপুর বাজার, বামিশা বাজার, এবং দক্ষিণ গোপাল নগর হয়ে বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়।
স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
মানুষের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কাজী দ্বীন মোহাম্মদ।

