তৌহিদ হোসেন সরকার : পারিবারিক অর্থনীতি শক্তিশালী করা ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের উদ্যোগে “সেলাই মেশিন বিতরণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর বুধবার সকাল ৯ ঘটিকায় কুমিল্লা মহানগরীর ৩ নং ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে তিনজন সুবিধাবঞ্চিত নারী
আমেনা খাতুন, সুমি বেগম ও মোরশেদা বেগম—এর হাতে কর্মক্ষমতা বৃদ্ধির উপযোগী ও নারীবান্ধব “সেলাই মেশিন” তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন,
“স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে পরিবার ও সমাজে স্থিতিশীলতা ফিরে আসবে। আমাদের লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব নিরসন,আমাদের কর্মসুচী চলমান আছে আমরা আরও মানুষের পাশে দাড়াতে চাই ইনশাআল্লাহ,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ।
ওয়ার্ড সেক্রেটারী মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন যুবনেতা মাসুম বিল্লাহ,কুসিক ১,২,৩ সংরক্ষিত নারী আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী রুবিনা আক্তার,
৩ নং ওয়ার্ড সভানেত্রী ফাতেমা আক্তার সুমি,
৩ নংওয়ার্ড সেক্রেটারি রোকেয়া বেগম মিতা,
৩নং ওয়ার্ড সমাজকল্যান দায়িত্বশীলা ফাহমিদা আহমেদ,
কালিয়াজুরি সভাপতি মোঃ আবু জাহিদ, ইউনিট সেক্রেটারী সফিকুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি মানবিক সংগঠন, যা সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছে। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীরা ঘরে বসে উপার্জনের সুযোগ পাবেন, যা তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনবে।
শেষে কাজী দ্বীন মোহাম্মদ সমাজের সকল শ্রেণির মানুষকে আত্মনির্ভরশীল হতে ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার আহ্বান জানান।

