তৌহিদ হোসেন সরকার : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়ন সেক্রেটারী মোঃ শরীফুল ইসলাম পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ২১ অক্টোবর সৌদি আরব গমন করেছেন।
ওমরাহ যাত্রা উপলক্ষে তিনি মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া চেয়েছেন যেন পবিত্র ওমরাহর সকল কার্যক্রম সহজ ও সুন্দরভাবে সম্পন্ন হয়। একই সঙ্গে তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন, যেন সহিসালামতে দেশে ফিরে আসতে পারেন।
সময় স্বল্পতার কারণে পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে না পারায় তিনি সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন।

