তৌহিদ হোসেন সরকার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া বাজারে গণসংযোগের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে একাধিক গণসংযোগ, পথসভা করেন এতে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন নায়েবে আমীর অধ্যাপক রহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, চৌয়ারা ইউনিয়ন আমীর মাওলানা ইকবাল হোসেন, সেক্রেটারি মোঃ মোবারক হোসাইনসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

বাদ মাগরিব সিন্দুয়া জামে মসজিদে (কাবাকাবা চৌমুহনী) মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন
“আমরা দেশের ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েমে বদ্ধপরিকর। জুলাই বিপ্লবের মূল দাবি হলো ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শান্তি ও ন্যায়বিচার আসবে।”
তিনি আরও বলেন—
“চুয়ান্ন বছরে দেশের মানুষ রাজনৈতিক নেতাদের কাছ থেকে কিছুই পায়নি। তারা দিয়েছে হোন্ডা-গোন্ডা মার্কা নির্বাচন ও সন্ত্রাসনির্ভর রাজনীতি। এ বাস্তবতা থেকে মুক্তি পেতে হলে পিআর (Proportional Representation) পদ্ধতির নির্বাচন বাস্তবায়ন অত্যাবশ্যক।”
গণসংযোগ শেষে তিনি চেম্বার বাজার, চৌয়ারা ও বারপাড়া ইউনিয়নে ধারাবাহিকভাবে পথসভা ও উঠান বৈঠক করেন। বিশেষ করে বারপাড়া ইউনিয়নের রতনপুর বাজারে রাতের পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল উপচেপড়া ভিড়ের মতো।

রাত ৮টায় কুমিল্লা মহানগরীর ১৯ নং ওয়ার্ডে নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে ফান টাউনের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ কামরুজ্জামান সোহেল, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, শ্রমিক কল্যাণ মহানগরীর সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, ওয়ার্ড আমীর আব্দুল কাদের খন্দকার (সোহাগ),সেক্রেটারী নজরুল ইসলাম সিমন,সহ সভাপতি গাজী শাহজাহান, মোঃ আতাউল্লাহ বিশিষ্ট সমাজ সেবক জিএম ফারুক
সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনের শুরুতে কাজী দ্বীন মোহাম্মদ কমলপুর নিবাসী বিশিষ্ট সমাজসেবক আব্দুল খালেক মজুমদারের ইন্তেকালে শোক প্রকাশ করেন ও তাঁর জানাজায় অংশগ্রহণ করেন।
সারাদিনব্যাপী সামাজিক কার্যক্রম, গণসংযোগ ও পথসভায় কাজী দ্বীন মোহাম্মদ বলেন—
“দেশের মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ। ছাত্র জনতা যেমন বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের ধারা শুরু করেছে, আমরা রাজনৈতিক ময়দানে ইনশাআল্লাহ সেই পরিবর্তন বাস্তবায়ন করবো।”

