তৌহিদ হোসেন সরকার: জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকাল ৫টা থেকে মহানগরীর ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। এলাকার অলিগলি, পাড়া-মহল্লা মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পিআর (Proportional Representation) পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন কাজী দ্বীন মোহাম্মদ।

গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প নেই। এ পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকে, কোনো ভোট নষ্ট হয় না, এবং জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয়।”
পিআর পদ্ধতির পক্ষে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন তিনি ও উপস্থিত নেতৃবৃন্দ। সাধারণ মানুষ এ সময় পিআর পদ্ধতির প্রতি সমর্থন ও আগ্রহ প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, মহানগরীর যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ,

বিশ্বরোড অঞ্চল পরিচালক মোহাম্মদ হোসাইন, শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, এবং তিন বারের নির্বাচিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া।
ওয়ার্ড জামায়াতের আমীর আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাইতুল মাল সম্পাদক শফিউল আলম, জামায়াত নেতা এমদাদ, ইউনিট সভাপতি রিয়াজুল আলম ও মোঃ আলি হোসেন, জামায়াত নেতা আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি নাজমুল হাসান রবিন।
গণসংযোগ চলাকালীন এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে, যেখানে তরুণ-যুবক ও প্রবীণ সকলেই পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচনের দাবিতে সংহতি প্রকাশ করেন।

