তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লায় “বাংলাদেশ ইলেকট্রিক মটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেড”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় সদর হাসপাতাল মসজিদ মার্কেটের চতুর্থ তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল এস. এম. আইয়ুব (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল জাকারিয়া হোসেন (অবঃ) এবং মেজর মোঃ মাহবুব আল মামুন (অবঃ)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অহিদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আতিকুর রহমান, আক্তার জামিল, মাহবুবুর রহমান ভূঁইয়া, আমান খান ও মোঃ শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কোম্পানির রেজিষ্ট্রেশন নং: সি-১৪৩৫৫০/২০১৮, সি-১৫৯২০১/২০২০, সি-১৯২২৬৩/২০২৩

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে ইজিবাইক চালকদের দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় “বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি চালিত মটরযান চালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন”-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
ফেডারেশনের মূল লক্ষ্য হলো—
চালক ও শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষা, উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করা, বেকারত্ব ও অসুস্থতা মোকাবিলায় সহায়তা প্রদান, এবং দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে সদস্য বা তার মনোনীত নমিনিকে আর্থিক অনুদান প্রদান।

ফেডারেশনের সদস্যদের জন্য ভর্তি ফি ২০০ টাকা সদস্য ফি ৬০০ টাকা এবং মাসিক ফি ৩০০ টাকা। কোনো সদস্যের মৃত্যু হলে তার নমিনিকে এককালীন ১,০০,০০০ টাকা মরণোত্তর ভাতা ও দাফন-কাফনের জন্য ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা প্রদান করা হবে বলে ফেডারেশন নেতারা জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষিত চালক তৈরি ও যানজটমুক্ত নিরাপদ সড়ক গঠনে ফেডারেশন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

