তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
কুমিল্লা, ৮ অক্টোবর (বুধবার) — আগামী জাতীয় নির্বাচন যেন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়—এই দাবি জানিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ৫ নং ওয়ার্ডের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় ফারুকী হাউজ, থানা রোড থেকে শুরু করে রাজগঞ্জ বাজারের বিভিন্ন গলি ও মহল্লায় এই জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।

কর্মসূচির প্রধান অতিথি কুমিল্লা সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন বলেন, “দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতির প্রতি ব্যাপক আগ্রহ প্রকাশ করছে। এই পদ্ধতির মাধ্যমেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। জনগণের ভোটাধিকার রক্ষায় পিআর পদ্ধতি বাস্তবায়ন এখন সময়ের দাবি।”আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে।
তিনি আরও বলেন, “দেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও চাঁদাবাজির রাজনীতি চায় না। নেমিনেশন বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য বিক্রি হতে দেওয়া হবে না। রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে এসে জনগণের দাবিকে সমর্থন জানাতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন ও অধ্যাপক মুজিবুর রহমান। যুব বিভাগের সেক্রেটারি আবুল কালাম পাটোয়ারী, সহকারী সেক্রেটারি মোঃ ইস্রাফিল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ গণসংযোগে অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড জামায়াতের আমীর আবুল কালাম আজাদ।
গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অব্যাহত থাকবে এবং এ নিয়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

