তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মহানগরীর ২২ নং ওয়ার্ডের শ্রীভল্লবপুর মহল্লায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর মোঃ আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও বিশ্বরোড অঞ্চল পরিচালক মোহাম্মদ হোসাইন। সভা পরিচালনা করেন মহানগর সহকারী সেক্রেটারী মোঃ জাকির হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ মহানগরীর নির্বাহী মেম্বার কাজী মতিউর রহমান, সেক্রেটারী শহিদুল ইসলাম রাসেল, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মাহে আলম, আব্দুল লতিফ মজুমদার, আবুল কালাম খান, সুবেদার মামুনুর রশিদ, মাস্টার ফরিদ উদ্দিন, মনির হোসেন, নুরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম বাবুল, শামসুল ইসলাম, আব্দুর রশিদ, মোঃ রানা, বিশ্বরোড অঞ্চল শিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী আল-আমীন সিয়ামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“যে হারে চাঁদাবাজদের দৌরাত্ম বেড়েছে, সাধারণ মানুষ হতভম্ব। পাথর মেরে নিজ দলের নেতাকে হত্যার মতো ঘটনা এ দেশে আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদীর হত্যার বিচার জাতিকে করতেই হবে। জনগণ এখন আর প্রহসনের নির্বাচন চায় না। তারা পিআর (Proportional Representation) পদ্ধতিতে ভোট চায়—যেখানে ভোটব্যবসা, কেন্দ্র দখল থাকবে না, প্রত্যেক ব্যক্তির ভোটের গুরুত্ব বহন করবে।”
তিনি আরও বলেন,
“আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। স্বৈরাচারী সরকার কুমিল্লাকে বিভাগ হতে দেয়নি। কুমিল্লার ঐতিহাসিক বিমানবন্দর চালু করতে হবে—এখানে কোনো তালবাহানা চলবে না। একই সঙ্গে মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
এভাবেই গণসংযোগে জনগণের দোরগোড়ায় জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ তাঁর অঙ্গীকার তুলে ধরছেন।

