সমতট ডেস্ক : জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় মহানগরীর ৭ নং ওয়ার্ডের অশোকতলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর জাহাঙ্গীর হোসাইন।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিরপাড় অঞ্চল পরিচালক এডভোকেট নাছির আহমেদ মোল্লা ও সেক্রেটারি মাওলানা নুরুল হক নুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট সভাপতি আবুল কাসেম। উপস্থিত ছিলেন আবুল খায়ের রাসেল, ইউনিট সভাপতি অধ্যাপক জামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈঠকে অংশ নেন।

