তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার)
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনী যুব সমাবেশ আয়োজন করেছে। রবিবার সন্ধ্যা ৬টায় তা”মীরুল উম্মাহ্ আলিম মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক
এ. কে এম. এমদাদুল হক মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
মাওলা দেলোয়ার হোসেন সবুজ
আদর্শ সদর পশ্চিম জোন সহকারী পরিচালক মুফতি মাহবুবুল আলম,
ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান সরকার, সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম,মহানগরীর যুব বিভাগের অর্থ সম্পাদক এ এইচ এম মাহফুজুল হক
সহকারী সেক্রেটারী মাওলানা রবিউল ইসলাম খান, মাওলানা নাছির উদ্দিন মজুমধার,
তামীরুল উম্মাহ অধ্যক্ষ মাওলানা রাসেদুল হক, বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দিন বশির,
সমাবেশের সভাপতিত্ব করবেন ৩নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়ন জামায়াতে আমীর অধ্যাপক নূরুল হুদা সিদ্দিকী।
প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মাদ বলেন
যুবকরাই সমাজের কর্ণদার সমাজ বিনির্মানে এগিয়ে আসতে হবে, এখন চাঁদা তুলে রাজনীতির দিন শেষ, চাঁদাবাজ মুক্ত কুমিল্লা গড়তে যুবসমাজ কাজ করতে হবে,
সমাবেশে বক্তারা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও তরুণ ভোটারদের সম্পৃক্ত করার আহ্বান জানানোর কথা জানিয়েছেন।

