সমতট ডেস্ক :
কর্ণফুলি গ্রুফ প্রাইভেট লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা কুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোঃ শাহ আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
২৮ সেপ্টেম্বর রবিবার সকালে প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। কর্ণফুলি গ্রুপ প্রাঃ লিঃ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ভুইয়া, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ মুজিবুর রহমান ভুইয়া, জেনারেল ম্যানেজার (জিএম) ফয়েজ আহমেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবু ইউসুফ ভুইয়া, অ্যাকাউন্টস অফিসার রাসেদুল ইসলাম, সহকারী অ্যাকাউন্টস অফিসার শাহজাহান ও সার্ভেয়ার মোবারক হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দও অংশ নেন। নবনিযুক্ত প্রশাসক মোঃ শাহ আলম কর্ণফুলি গ্রুপের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন।
কর্ণফুলি গ্রুপ প্রাঃ লিঃ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ভুইয়া, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ মুজিবুর রহমান ভুইয়া, কুসিক প্রশাসক মোঃ শাহ আলম কে ফুলের শুভেচছা জানান।

