তৌহিদ হোসেন সরকার,
কুমিল্লা | ২৫ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ ধারাবাহিক গণসংযোগ, উঠান বৈঠক এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৫টায় আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের দৌলতপুর চৌমুহনী মাঠে এক বিশাল নির্বাচনী ভোটার সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, ইউনিয়ন আমীর অধ্যাপক নুরুল হুদা ছিদ্দিকী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আই আর আশিক আহমেদ শাহীন, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি আরিফুর রহমান টুকু, ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মান্নান, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা রাসেদুল হক, এইচ এম মাহফুজুল হক, ইসলামি ছাত্র শিবির ভিক্টোরিয়া কলেজ সভাপতি মোঃ মনির হোসেন, এডভোকেট আরিফুল ইসলাম, অধ্যক্ষ জিয়া উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের মতামতই প্রকৃত শক্তি, আর উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবার অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করেন। বিশাল জনসমাগমে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে স্লোগান ও করতালিতে।
এর আগে
সকাল ৮টা ৩০ মিনিটে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া থেকে সদর দক্ষিণ উপজেলা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন কাজী দ্বীন মোহাম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে সদর দক্ষিণ উপজেলা আমীর মোহাম্মদ মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল খালেক, নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমিন, চৌয়ারা ইউনিয়ন আমীর মাওলানা ইকবাল হোসেন, সার্ভেয়ার মোবারক হোসেন, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, ডাক্তার হাবিবুর রহমান ও শরীফ উল্লাহ বেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। সাধারণ মানুষের সমস্যা সমাধানে একনিষ্ঠভাবে কাজ করে আমরা সবসময় তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।” তিনি এলাকার ছোট-বড় সমস্যা দ্রুত সমাধানের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। উদ্বোধন শেষে উপস্থিত জনতা দাড়িপাল্লা প্রতীক নিয়ে মিছিলসহ সড়ক পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, এই সংস্কার কাজের ফলে যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে।
পরে সকাল ১০টায় কুমিল্লা মহানগরীর ২৬ নং ওয়ার্ডের পুরাতন চৌয়ারা ধনপুর এলাকার মৃত আলী মেম্বারের জানাজায় অংশ নেন কাজী দ্বীন মোহাম্মদ।
বিকেল ৪টায় আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওরা নমুশুদ পাড়ায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও উপহার বিতরণ করেন তিনি। এর পরপরই সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পালপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সাথে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

