তৌহিদ হোসেন সরকার,
কুমিল্লা
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক চলছে। এর অংশ হিসেবে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

প্রধান বক্তা ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ জামাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“অসহায় দরিদ্র মানুষের জন্য কুমিল্লা মডার্ন হাসপাতালে ২০ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। অসহায় মানুষ সে যেই ধর্মের হোক, তার পাশে আমরা দাঁড়াবো। কারও জমি দখল হবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আপনারা কারও চোখ রাঙানো ভয় করবেন না। হিন্দু-মুসলিম সহাবস্থান নিশ্চিত করতে আমরা কাজ করছি। সাধারণ মানুষ পরিবর্তন চায়, আমরাও পরিবর্তনের পক্ষে।”
পুজা উপলক্ষে উপহার গ্রহন করলেন
সিদ্ধাথ সংকর ভৌমিক,গীতা রানী,অঞ্জলি রানি, স্বরস্বতি,বানু মজুমদার,নিরঞ্জন সরকার,প্রমিলা রানী সরকার,ছবি রানি,দিনা দাস,ছায়ারানি দাস,
মানিক কর,দুলাল চন্দ্র দে,দীপক কর, মায়ারানী, শীলা রায়, রিমা রানি, সুমিত্রারানি,
সহ আরও
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আন্তরিক মতবিনিময়ের পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পরে
কুমিল্লা সদর দক্ষিণের ১নং বিজয়পুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রসনার স্বাদ হল রুমে এ সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শ সদর দক্ষিণ উপজেলা ১ নং বিজয়পুর ইউনিয়ন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এলাকার শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়পুর ইউনিয়নের আমীর মো. মোমিনুল ইসলাম মজুমদার।

