সমতট ডেস্ক : চাঁদাবাজি ও হুমকি-ধামকির মামলায় সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শামীমাবাদ এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা ফাহিম আহমদ সিলেট মহানগর ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক এবং শামীমাবাদ আবাসিক এলাকার এস এম হানিফের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালে দায়ের করা এক মামলায় ফাহিম আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমের বিরুদ্ধে চাঁদাবাজির পাশাপাশি শামীমাবাদ এলাকায় এক প্রবাসীর বাড়ি দখলের অভিযোগও রয়েছে।

