সমতট ডেস্ক : কুমিল্লায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত আসামি কবিরাজ মোবারক হোসেনের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী নগরীর কান্দিরপাড় পূবালি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনা গোটা জাতিকে নাড়া দিয়েছে। এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো সমাজের জন্য হুমকি। তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, “আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার সম্পন্ন হোক এবং আসামির ফাঁসি কার্যকর করা হোক।”
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে নগরীর কালিয়াজুরী এলাকার নেলী কটেজ থেকে তাহমিনা বেগম (৪৫) ও তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আরফিনের (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করে।
পরবর্তীতে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক জানান, ঝাড়ফুঁকের মাধ্যমে মা-মেয়েকে অচেতন করার পর প্রথমে সুমাইয়াকে ধর্ষণ করেন এবং পরে শ্বাসরোধে হত্যা করেন। এ সময় মেয়েকে রক্ষার চেষ্টা করলে মা তাহমিনাকেও হত্যা করা হয়।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি | শুক্রবার | বসন্তকাল

