সমতট ডেস্ক : আগস্ট মাসে কুমিল্লায় ১০ টি খুনের ঘটনায় মামলা হয়েছে। ধর্ষণের ঘটনায় ১০ টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় পৃথক আরো ২৮ টি মামলা দায়ের হয়েছে কুমিল্লা জেলার বিভিন্ন থানায়। সেপ্টেম্বর মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র বিবরণী থেকে এই অপরাধ চিত্রের তথ্য পাওয়া গিয়েছে। রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল কায়সারের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্যগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে বিভিন্ন অপরাধে মামলার সংখ্যা বেড়েছে। জুলাই মাসে যেখানে বিভিন্ন থানায় ৪৭৫ টি মামলা দায়ের হয়েছিল, আগস্ট মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৫১৯ টি তে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিষয়টি ইতিবাচক হিসেবে দেখা যায়। কারণ আমি মনে করছি পুলিশ বিভিন্ন অপরাধ দমনে তাদের দায়িত্বশীলতা বাড়িয়েছে বলেই মামলার সংখ্যা বাড়ছে।
সভায় সূত্রে জানা গেছে, আগস্ট মাসে কুমিল্লা জেলায় ১৮টি সড়ক দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে আরো ৯ জন।
সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে, কুমিল্লা সকল উপজেলার প্রতিটি ইউনিয়নে ব্রেজার দিয়ে অবৈধক মাটি কাটা প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি | সোমবার | বসন্তকাল

