সমতট ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা শাখা একটি ব্যাংক লকার জব্দ করেছে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নিবন্ধিত। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে অবস্থিত পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবন শাখায় অভিযান চালায় এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। অভিযানে ১২৮ নম্বর একটি লকার জব্দ করা হয়।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে বলে জানা গেছে। আমাদের টিম আইন অনুযায়ী লকারটি জব্দ করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
এনবিআর সূত্র বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে স্বর্ণালংকারসহ কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই কিছু নিশ্চিত করা সম্ভব নয়।
লকারটি এখনও খোলা হয়নি। আইনি প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ে তা খোলা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিস্তারিত আসছে

