তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ৯ আগস্ট ২০২৫
কুমিল্লা আদর্শ সদর উপজেলা কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শাহপুর গ্রামের তিন রাস্তার মোড়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন—
“রাজনৈতিক নেতাদের সত্য বলার অভ্যাস গড়ে তুলতে হবে, গীবত থেকে বিরত থাকতে হবে। রাসুল (সা.)-এর শিক্ষা ধারণ করে রাজনীতি করলে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। হালাল উপার্জন ছাড়া আল্লাহর বান্দা হওয়া সম্ভব নয়।”
তিনি সরকারি বিভিন্ন দফতরে অবৈধ আয়ের উদাহরণ তুলে ধরে হালাল ইনকামের গুরুত্ব তিনবার জোর দিয়ে উচ্চারণ করেন।

অনুষ্ঠানে আলী আশরাফ মনু মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি ডাঃ মাহফুজুর রহমান মজুমদার, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ।
সঞ্চালনা করেন ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ভূঁইয়া।
এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী মোঃ মুসলেম মিয়া। আরও উপস্থিত ছিলেন—
৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ নাইম উদ্দিন, সেক্রেটারি নেছার উদ্দিন মজুমদার, শ্রমিক নেতা আবুল বাসার বাবুল, ওয়ার্ড সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, ইউনিট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক খোরশেদ আলম, যুব বিভাগের সদস্য আলামিন, মাইনুদ্দিন মৈশান, জাহাঙ্গীর হোসেন, সাদ্দাম হোসেন সৈকত, ওমর ফারুক, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য দাঁড়িপাল্লা মার্কার গণজোয়ার সৃষ্টি করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

