তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
” জামায়াতের জনসংযোগ ও মানবিক ছোঁয়া: ঘর মেরামতে অর্থ সহায়তা, সেলাই মেশিনে কর্মসংস্থানের উদ্যোগ”
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে মতিনগরে এ কর্মসূচি শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা-৬ (আদর্শ সদর ও কুমিল্লা সিটি কর্পোরেশন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
জনসংযোগ চলাকালে তিনি স্থানীয় একটিগ্রামের রাস্তার জলাবদ্ধতার দুরাবস্থা সরেজমিনে ঘুরে দেখে দ্রুত সংস্কারের তদারকি করেন। এসময় তিনি বলেন—

“জামায়াত কর্মী মানে সমাজকর্মী। সমাজের মানুষের দুঃখ-কষ্ট দূর করতে সর্বদা সজাগ থাকতে হবে। জামায়াত প্রমাণ করবে, নির্বাচিত হওয়ার আগেই জনগণের সেবা নিশ্চিত করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ।”
মানবিক উদ্যোগ হিসেবে তিনি ইটাল্লা গ্রামের বাকপ্রতিবন্ধী মোঃ সাদ্দাম হোসেনের ভাঙা মাটির ঘর পুনর্নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা দেন এবং স্থানীয় জামায়াত নেতাদের তদারকির নির্দেশ দেন। এছাড়া পাঁচথুবির অসহায় নারী খাদিজা বেগমকে একটি সেলাই মেশিন প্রদান করে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ নং ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাসান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ইউনিয়ন আমীর ও ইউনিয়ন চেয়ারম্যানপ্রার্থী জনপ্রিয় ব্যক্তিত্ব কাজী আব্দুল কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন নির্বাচন কমিটির সদস্য সচিব মাওলানা আলমগীর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবু হানিফ, প্রচার সম্পাদক নুরুল ইসলাম কাকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

