সমতট ডেস্ক : মহড়া দিয়ে নগরজুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কুমিল্লা নগরীতে ফের কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার ২৯ আগস্ট বিকেলে কুমিল্লার শহরের কেটিসিসিএ লি. এর মাঠ থেকে মহড়ার প্রস্তুতির সময় হাতেনাতে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্র,চাপাতি,চাইনিজ কুড়াল,হকিস্টিক,লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম জানান, আটককৃত কিশোর গ্যাং সদস্যদের বাড়ি কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায়। তারা নগরীতে মহড়া দিতে পূর্ব ঘোষণা দিয়েই সেখানে জমায়েত হয়।
আটককৃতরা হলেন, রাকিব হোসেন সামির (১৯),সাইফুল ইসলাম মিজান(২১), ফাহিম(১৬), শাওন(১৭), ইমন(১৮),সিফাত(১৭),রানা(১৮),জাহিদুল ইসলাম রাকিব (২১),নাজমুল হাসান তুষার (১৮),শিমুল (১৭),জিহাদ (১৫),আসাদুল (১৬),সাকিব আল হাসান (১৭),নাইমুল (১৫),ইব্রাহিম জোবায়ের (১৬),রাসেল (১৯),সাহেদ হোসেন হৃদয় (১৭), সাকিব আল হাসান নীরব(১৬),রাব্বি (১৬),সম্রাট (১৭),সাইমন(১৮)।
কুমিল্লা কোতয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, আটক কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন মামলায় শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট কুমিল্লা নগরীতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ ২৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

