সমতট ডেস্ক : কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ড কৃষক লীগের ১নং যুগ্ম আহ্বায়ক লিয়াকত হায়দারকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে—তিনি অতীতে ছাত্রদের ওপর সরাসরি গুলি চালিয়েছিলেন এবং অর্থ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করেছিলেন। স্থানীয়রা বলছেন, লিয়াকত হায়দার একসময় এমপি বাহারের ঘনিষ্ঠ ছিলেন। সম্প্রতি জানা গেছে, ওই লিয়াকত হায়দার কুমিল্লা মহানগর বিএনপির জনপ্রিয় সভাপতি উদবাতুল বারী আবু ভাইয়ের ছবি ব্যবহার করে ১৭নং ওয়ার্ডের বিদ্যুতের খুঁটিতে ফেস্টুন টানিয়েছেন। এ ঘটনায় সাধারণ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস, আবু ভাই বিষয়টি জানলে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা নেবেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, লিয়াকত হায়দার কৌশলে অর্থের বিনিময়ে উদবাতুল বারী আবু ভাইকে সংবর্ধনা দেয়ার আয়োজনের চেষ্টা করছেন এবং নিজে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনাও করছেন। তিনি কথায় কথায় দাবি করেন, জেলা বিএনপির সদস্য সচিব ওয়াসিম ও সভাপতি আবু তার ঘনিষ্ঠ। কিন্তু বাস্তবে তাদের সঙ্গে লিয়াকতের কোনো সম্পর্ক নেই। স্থানীয়রা বলছেন, ছোট শহরে রাজনীতি করতে গিয়ে মুখ চেনা থাকলেও এটাকে লিয়াকত রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করছেন। রাজনৈতিক মহল মনে করছে, অতীতে ছাত্রদের ওপর গুলি চালানোর মতো গুরুতর অপরাধের জন্য লিয়াকত হায়দারকে অবিলম্বে আইনের আওতায় আনা উচিত।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি | রবিবার | বসন্তকাল

