তৌহিদ হোসেন সরকার,
কুমিল্লা | ২৭ আগস্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা মহানগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫:৩০ মিনিটে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“সাধারণ মানুষ আজ পরিবর্তন চায়। তারা আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চায়। দাড়িপাল্লার পক্ষে একটি গণজাগরণ গড়ে উঠছে ইনশাআল্লাহ।”
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ডের জামায়াত আমীর প্রফেসর জাহাঙ্গীর হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ও মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিচালক মোঃ আক্তার জামিল।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন:

৮ নম্বর ওয়ার্ড আমীর ও শেখ ফজিলাতুন্নেছা হাই স্কুল কেন্দ্র পরিচালক মোঃ ফকরুল ইসলাম
ওয়ার্ডের শিবির সভাপতি মোঃ ইসমাইল হোসেন রাফি
পলাশবাড়ী ইউনিট সেক্রেটারি মোঃ বেলাল হোসেন (কোরআন তেলাওয়াত)
শেখ ফজিলাতুন্নেছা হাই স্কুল কেন্দ্র সহকারী পরিচালক মোঃ সাদেক চৌধুরী
কারিগরি কেন্দ্র পরিচালক মোঃ মমিনুর রহমান ও সহকারী পরিচালক মোঃ মাইন উদ্দিন
মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহকারী পরিচালক আক্তার হোসেন মনু
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী মূল্যবোধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

