সমতট ডেস্ক : কুমিল্লা আদর্শ সদর উপজেলার দ্বিতীয় মুরাদপুর গ্রামের ১৭ নং ওয়ার্ডে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও র্যাব। মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৫) ভোর রাত আনুমানিক ০২০০ ঘটিকায় ২৩ বীর এবং সিপিসি-২, র্যাব-১১ এর সমন্বিত একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অস্ত্র উদ্ধারের স্থানঃ
অভিযান চলাকালে দ্বিতীয় মুরাদপুর গ্রামের মোঃ জাহিদুল ইসলাম বিপ্লবের (৪৫) বসতবাড়ির কক্ষের বাইরে, সংলগ্ন স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীঃ
১। শট গান (ইন্ডিয়ান) – ০১টি।
২। কার্তুজ – ০৩টি।
৩। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন – ০২টি।
রাজনৈতিক সম্পৃক্ততাঃ
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক (সেক্রেটারি)। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তদন্ত কার্যক্রমঃ
যৌথ তদন্তকারী সংস্থা ধারণা করছে, আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীরা দেশ ত্যাগ করার সময় অস্ত্রগুলো খুবই কম দামে বিক্রি করে দিয়েছিল। এ অস্ত্রের আমদানি, মজুদ ও ব্যবহারের সঙ্গে কারা জড়িত তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। বিপ্লবের সম্পৃক্ততা সম্পর্কেও তদন্ত অব্যাহত রয়েছে।
যৌথ বাহিনী জানায়, অস্ত্র উদ্ধারের এ অভিযানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি | শনিবার | বসন্তকাল

