তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় মহানগরীর লক্ষিনগর দিশাবন দক্ষিণ এলাকায় মক্কিনগর মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি মো. হারুনুর রশীদ ভূঁইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট নাছির আহাম্মদ মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, সহ-সভাপতি টন্টু কুমার চক্রবর্তী, সদস্য ডা. নাসির উদ্দীন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “গাছ প্রকৃতির সতেজতায় মানবতার চরম বন্ধু। কিন্তু আমরা এ বিষয়টি উপলব্ধি না করায় পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছে। এ থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।”
তারা জানান, পরিবেশ রক্ষার দায়িত্বশীল ভূমিকা পালনে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ।

