সমতট ডেস্ক : কুমিল্লায় আ.লীগের এমপিকে ফুল দেয়া আনিসুল হক রিপন ভূঁইয়া ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছেন। গত ২৪ আগস্ট ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুল হক রিপন ভূঁইয়া ১৬ বছর আ.লীগের নেতাদের সাথে আঁতাত করে রাজনীতি করেছেন । সাবেক এমপি আব্দুল মতিন খসরু, আবুল হাশেম খান, এম এ জাহেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি । এছাড়াও তিনি কুমিল্লার দানব এমপি বাহারের খুব ঘনিষ্ঠ ছিলেন বলে জানান পদবঞ্চিতরা।
ব্রাহ্মণপাড়া উপজেলা ইউসুফ নামে একজন বলেন, রিপন ভূঁইয়া বিএনপি ছেড়ে আ.লীগ যোগ দিয়েছিলেন। ১৬ বছর আ.লীগ করে এখন আবার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হয়েছেন ।
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সম্রাট বলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী জসীম উদ্দীন রাত বারোটায় জোর করে আমার কাছ থেকে ফর্মটা নিয়ে নিয়েছেন । রিপন ১৬ বছর আওয়ামী লীগের সাবেক এমপিদের সাথে চলাফেরা করেছে এবং কুমিল্লার বাহারের বাসায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে তাকে করা হয়েছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনায়েত করিম ভূঁইয়া বলেন, আনিসুল হক রিপন প্রকাশ্যে আ.লীগের এমপি প্রার্থী এমএ জাহেরের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করে। দুলালপুর ইউনিয়ন বেজোড়া গ্রামে ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম জুয়েলকে সাথে নিয়ে এম এ জাহের প্রচারণার ছবি পত্রিকায় ভাইরাল হয় । যার তথ্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে দেওয়া হয়েছে।
আ.লীগের এমপিকে ফুল দেয়ার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক রিপন বলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম। আমার পরিষদে এসেছে, ফুল দিয়েছি।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, রিপন বিএনপির রাজনীতি করে । ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জাকির খান চারদিকে ঘোরাফেরা করে । এই নেতার সাথে কয়দিন, ঐ নেতার সাথে কয়দিন । চেষ্টা করেছি সবাইকে মিলিয়ে করে কমিটি করার জন্য । সামনের দিকে ভালো জায়গায় মূল্যায়ন করা হবে ।
সাংগঠনিক সম্পাদক প্রার্থী জাকির খান সম্রাটকে চাপ দিয়ে ফর্ম উঠিয়ে নিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন বলেন, তাকে (জাকির খান) ফরম নিতে বলেছে কে? তাকে চাপ দেয়া হয়নি।
আওয়ামী লীগের এমপিকে ফুল দেয়া আনিসুল হক রিপনের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমার জানা নেই।
কুমিল্লা
আমার দেশ

