সমতট ডেস্ক : চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে অবস্থিত মোটেল সৈকত বারে আগুন লাগার খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩টি গাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল সাড়ে ৯টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভানোর কাজ এখনো চলমান।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট এই বারে লুটপাটের ঘটনা ঘটেছিল। সেসময় দুর্বৃত্তরা বারের স্থাপনাও ভেঙে লুট করে নিয়ে যায়। পরবর্তীতে নতুনভাবে সংস্কার শেষে বারটি পুনরায় চালু করা হয়।

