সমতট ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় ট্রাকচাপায় ইজিবাইকের ২ আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

