সমতট ডেস্ক :
কুমিল্লা | শনিবার বিকেল
কুমিল্লা শহরে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ ২৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে সুইস গিয়ার, ছোরা ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গত শুক্রবার রাতভর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মাহিনুল ইসলাম)। তিনি জানান—গ্রেফতারকৃতরা সম্প্রতি কুমিল্লা শহরে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া উপজেলাগুলোতেও কিশোর গ্যাংয়ের কার্যক্রম বেড়ে যাওয়ায় এ অভিযানকে তাৎপর্যপূর্ণ মনে করছে পুলিশ।
ওসি মাহিনুল ইসলাম জানান, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদের নির্দেশে শুক্রবার সন্ধ্যা থেকে শহরের ধর্মসাগর পাড়, পুলিশ লাইনস গেট, রানীর দিঘীরপাড় ও সরকারি ভিক্টোরিয়া কলেজ গেট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
ইফতি (১৮), সাগর (১৫), নয়ন (১৫), ফাহাদ (১৭), নাফিজুল (১৫), সাগর (১৯), তুষার (১৬), রাশেদ (১৭), মুন্না (১৬), সুজয় (১৫), রিফাত (১৮), সাইমন (১৫), মাহফুজ (১৪), শ্রীনাম (১৬), তুহিন (১৫), রাইয়ান (১৪), আপন (১৬), পিযুষ (১২), জিসান (১২), পিয়াস (১৮), রাফি (১৭), জীবন (১৮), সিনহা (২০), আজমীর (১৮), সজীব (১৯), আমীর (২১) ও সাকিব (১৯)।

