তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ২১ আগস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা পেশাজীবী শাখার আইনজীবী ওয়ার্ডের উদ্যোগে আগামী জাতীয় নির্বাচনের গণসংযোগ বিষয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এবং জিপি অতিরিক্ত,
জামায়াতে ইসলামী কুমিল্লা পেশাজীবী শাখার আইনজীবী ওয়ার্ড সভাপতি এডভোকেট এরশাদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগরী আমীর ও কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মাদ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সহিদউল্লাহ, কোষাধ্যক্ষ এডভোকেট মুজিবুর রহমান, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর পিপি এডভোকেট বদিউল আলম সুজন, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট আরিফুজ্জামান, কুসিক ৬নং ওয়ার্ডের কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, মহানগরীর যুববিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, এডভোকেট ইব্রাহিম মনিরসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মাদ বলেন, “জুলাই বিপ্লবের ছাত্র-জনতার জীবনের বিনিময়ে মহান আল্লাহ যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন তা সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে আইনজীবী সমাজের অনন্য ভূমিকা রাখার সুযোগ এসেছে। এ জন্য দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সহিদউল্লাহ তার বক্তব্যে
বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করতে সকল আইনজীবীদের এগিয়ে আসতে হবে।”
জেলা আইনজীবী সমিতির সহ- সভাপতি এডভোকেট এরশাদুর রহমান বলেন,
পরিবর্তিত বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সমাজকে চাদামুক্ত করার জন্য কুমিল্লা ৬ আসনে এমপি হিসেবে নির্বাচিত করতে কাজী দ্বীন মোহাম্মাদ কে ভোট দিয়ে জয়যুক্ত করে
জনমানুষের অধিকার সম্পদের নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় কাজ করার আহবান জানান।

