তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ২০ আগস্ট ২০২৫
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের সাবেক ইউপি সদস্য ও মমতাজ সরোজ চেয়ারম্যানের ছোট ছেলে আলাউদ্দিন (৫৫)-কে অপহরণ করে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন। নিহতের স্বজন ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্বজনদের অভিযোগ
নিহতের ভাগিনা অভিযোগ করেন,
“আমার মামা আলাউদ্দিন মেম্বারকে কয়েকজন অজ্ঞাত লোক অপহরণ করে সিএনজিতে তোলে। পরে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আলাউদ্দিনকে পরিকল্পিতভাবে অপহরণ করে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তারা বলেন—
“একটা জিন্দা মানুষকে কুপিয়ে হত্যা করা হলো, অথচ প্রশাসন এখনো একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারলো না।”
বক্তারা আলাউদ্দিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন,
“যদি দ্রুত আসামিদের আইনের আওতায় না আনা হয়, তবে এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
এ বিষয়ে জানতে চাইলে
নাঙ্গলকোট থানারএ মামলা তদন্তনকর্মকর্তা জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান,একজন গ্রেফতার হয়েছে বাকিদের গ্রেফতারের চেস্টা অব্যাহত আছে
“পূর্বের ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী এলাকায় টহল দিচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মানববন্ধনে নিহত আলাউদ্দিনের ছবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে উপস্থিত জনতা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন। পুরো প্রেসক্লাব চত্বর তখন শোক ও ক্ষোভে মুখরিত হয়ে ওঠে।

