সমতট ডেস্ক : কুমিল্লার আদর্শ সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন (ছোট ছেলে, মরহুম হারিজ মিয়ার) একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজা আজ মঙ্গলবার বাদ আছর বানাশুয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে জানাজায় শরিক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

