সমতট ডেস্ক : কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল ১৯ আগস্ট কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে বর্ণাঢ্য মিছিল নিয়ে কুমিল্লার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বেচ্ছাসেবক দলের হাজারো নেতাকর্মী। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও বর্ণাঢ্য র্যালি বের হয়।
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে কুমিল্লা কান্দিরপাড়ের টাউন হল মাঠ থেকে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন ও সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুকের নেতৃত্বে মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। এসময় মিছিলে যুগ্ম আহবায়ক মোঃ সাইফুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শুরুর পূর্বে বিকাল চারটা থেকে কুমিল্লার বিভিন্ন এলাকায় ও বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ মিছিল নিয়ে টাউন হলে জড়ো হতে থাকেন।
অপর দিকে কান্দিরপাড় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য কর্মসূচি উদ্বোধন করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। মিছিলে নেতৃত্ব স্বেচ্ছাসেবক দলের মহানগর এর আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকি রাকিব, সদস্য সচিব একে এম শাহেদ পান্না যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মহরম। এসময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান বিপ্লবসহ নেতৃবৃন্দ।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি | সোমবার | বসন্তকাল

