তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটুকু সহানুভূতি কি মানুষ পেতে পারে না”—এই চিরন্তন মানবিক আহ্বানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে কুমিল্লার জনতার দৌরগোড়ায় ছুটে চলেছেন একজন পরিচিত মুখ। ছাত্রজীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত মানুষের পাশে থাকা, রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জেল-জুলুমের ভেতর দিয়েও অদম্য থেকে আজ কুমিল্লার সাধারণ মানুষের মনে এক অনন্য জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কাজী দ্বীন মোহাম্মদ।

স্বৈরশাসনের সময় বহুবার হয়রানি ও নির্যাতনের শিকার হলেও তিনি থেমে থাকেননি। সাধারণ মানুষের সাথে হৃদয়ের বন্ধন গড়ে তোলা, সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সাথে একাত্ম হয়ে কাজ করাই তার রাজনৈতিক জীবনের মূল দর্শন।
ওয়ার্ডে মানুষের খোঁজখবর
১৯ আগস্ট মঙ্গলবার কুমিল্লা মহানগরীর ১৯ নং ওয়ার্ডে বিভিন্ন শ্রেণির মানুষের খোঁজখবর নেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। স্থানীয় নানা সামাজিক কর্মকাণ্ডে তিনি নিজেকে যুক্ত করেন এবং এলাকার সাধারণ মানুষের সাথে আন্তরিকভাবে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন—ওয়ার্ড আমীর আব্দুল কাদের খন্দকার সোহাগ, সেক্রেটারি মো. নজরুল ইসলাম শিমুল, সহ-সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মেহেদী হাসান নাদিম, খন্দকার হারুন অর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনতার ভালোবাসায় উজ্জীবিত
কাজী দ্বীন মোহাম্মদ বিশ্বাস করেন, রাজনীতি মানে মানুষের সেবা করা। দলীয় পরিচয়কে ছাপিয়ে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উঠেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও মানবিক গুণাবলি তাকে কুমিল্লার জনতার কাছে জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
রাজনৈতিক জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছেন, তা আজও অটুট। তাই কুমিল্লার সাধারণ মানুষ তাকে শুধু একজন রাজনীতিক হিসেবেই নয়, একজন মানবিক নেতা হিসেবেও দেখছেন।

