সমতট ডেস্ক : শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে আমরা স্বীকার করি, কিন্তু তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিও আমরা স্মরণ করি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, মুজিবের নেতৃত্বে বাংলাদেশ পরিণত হয়েছিল ভারতের করদ রাষ্ট্রে, চাপিয়ে দেওয়া হয়েছিল ১৯৭২ সালের গণবিরোধী সংবিধান; আর প্রতিষ্ঠিত হয়েছিল লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি।

