নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের পরিচিত মুখ, ইসলামি আন্দোলনের নিবেদিতপ্রাণ দায়িত্বশীল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়নামতি সাংগঠনিক উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি ছাত্রজীবন থেকে শুরু করে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার আগ পর্যন্ত সংগঠনের কাজে সক্রিয় ছিলেন। সদালাপী এই নেতা মিথ্যা মামলায় বহুবার কারাবরণসহ দীর্ঘদিন বর্তমান সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তবুও সংগ্রামী জীবন থেকে কখনো পিছপা হননি।
মরহুমের জানাজা আজ বুধবার বাদ আসর কালাকচুয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কুমিল্লা-৬ আসনের এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন—মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে উত্তম আমলসমূহ কবুল করুন এবং আখিরাতের সফরকে সহজ ও শান্তিময় করুন।

