তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ১১আগস্ট
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সম্মানে কুমিল্লা ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এক নৈশভোজের আয়োজন করেছে। গতকাল সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা শহরের ওয়েসিস হোটেলে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জামায়াত মনোনীত কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ—সেন্ট্রাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মাহবুবুল ইসলাম মজুমদার, গোমতী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুজিবুর রহমান, সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সফিকুর রহমান পাটোয়ারী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুল হক লিটন, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন মজুমদার, ড্যাব কুমিল্লা জেলার সভাপতি ডা. এম. এম. হাসান, সেক্রেটারি ডা. জাকারিয়া মাহমুদ, এনডিএফ কুমিল্লা মেডিকেল কলেজের সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক, মেডিসিন বিশেষজ্ঞ ডা. এনামুল হক, আর্মি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ আলম, বিশিষ্ট সনোলজিস্ট ডা. মেজর (অব.) নুরুস সাফি, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. জহিরুল হক, কার্ডিওলজিস্ট ডা. গিয়াস উদ্দিন, শিশু বিশেষজ্ঞ ডা. জুয়েল রানা, চক্ষু বিশেষজ্ঞ ডা. ইউসুফ মজুমদার, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. কাউসার হামিদ, নিউ ভিশন হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ চৌধুরী, ডেন্টাল সার্জন ডা. আব্দুর রহিম ভূঁইয়া প্রমুখ।
নৈশভোজে চিকিৎসক নেতৃবৃন্দ কুমিল্লার স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে ড্যাব ও এনডিএফ-এর যৌথ উদ্যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ কুমিল্লার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অধ্যাপক ডা. জহিরুল আলম। আয়োজকরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজ গ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

