সমতট ডেস্ক : কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও আ’লীগ সভাপতি সামসুল হক–এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।
তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী, এমপি বাহারের অনুসারী এবং ছাত্র আন্দোলনের সময় অস্ত্র সরবরাহকারী ও হামলাকারী হিসেবে অভিযুক্ত।
অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি সহিংসতায় জড়িত ছিলেন এবং কিছু আসামিকে সীমান্ত পথে পালাতে সহায়তা করেছেন। গত বছর ৩ ও ৪ আগষ্ট সরাসরি অস্ত্র নিয়ে হামলা করেছে ছাত্রজনতার উপর। এছাড়া বিগত সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কেন্দ্রে অস্ত্র মহড়া প্রদর্শনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যাতে সামসুল হককে সরাসরি যুক্ত দেখা যায়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন। অথচ তার বিরুদ্ধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এলাকাবাসীর পক্ষ থেকে দাবি উঠেছে—সামসুল হকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত পরিচালনা করে তাকে আইনের আওতায় আনা হোক। তারা বলেন, “এমন অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়ানো ন্যায়বিচারের জন্য হুমকি স্বরূপ। প্রশাসনের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া

