তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা,
১৩ জুলাই (রবিবার):
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে জাতীয় সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে মহানগরীর নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, আদর্শ সদর দক্ষিণ থানা সভাপতি ইঞ্জিনিয়ার নিঝাম উদ্দিন, মহানগর উত্তর সভাপতি এস. এম. কলিমুল্লাহ, আদর্শ সদর পূর্ব থানা সভাপতি মোঃ নুর হোসেন, মেডিকেল জোন সভাপতি মোঃ ইমদাদুল হক, আদর্শ সদর পশ্চিমের সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, দোকান মালিক ফেডারেশনের সহ-সভাপতি নুরুল আমিন আজাদ, কুমিল্লা পরিবহন ফেডারেশনের সেক্রেটারি মোঃ মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় মহানগর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ হবে ইতিহাসের মাইলফলক। আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের ঐক্য এবং দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তুলতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডা. শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করতে শ্রমজীবীরা ঐতিহাসিক ভূমিকা রাখবে।”
সভায় নেতৃবৃন্দ জাতীয় সমাবেশে অংশগ্রহণে সর্বস্তরের শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করতে মহানগরীর নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন।

