সমতট প্রতিবেদক।।
আগামী ১৯ জুলাই ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লা মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক কর্মী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর ৬ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আবুল কালাম পাটোয়ারী, সহকারী সেক্রেটারি ইসরাফিল হোসাইন, টিম সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, ওয়ার্ড আমির মোজাম্মেল ইসলাম এবং ওয়ার্ড সেক্রেটারি এস. এম. কাদির হোসাইন সানি।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন যুব ওয়ার্ড সভাপতি আবদুল হাই হাসিব, সহ-সভাপতি সাইফুল ইসলাম ও মোবারক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেন, এবং নেতৃবৃন্দ শাহজাদা, মোশারফ ও আরিফুর রহমান বাবু।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়, যা শুভপুর সড়ক প্রদক্ষিণ করে চকবাজারে গিয়ে সমাপ্ত হয়। সমাপনী বক্তব্যে নেতৃবৃন্দ ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে সর্বস্তরের নেতা-কর্মী ও জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।

