সমতট ডেক্স : কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা মহানগর শাখার ৯ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল জলিল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি স্কাই অক্সিজেন নামে একটি অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক। রোববার গভীর রাতে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলারই একমাত্র আসামি ছিলেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, সাবেক সরকার আমলে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েন জলিল মিয়া। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেডিকেল অক্সিজেনের নামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহের অভিযোগও রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
এছাড়া জলিল মিয়ার ছেলে তাওসিফ মহানগর স্বেচ্ছাসেবক লীগের পলাতক সভাপতি জহিরুল ইসলাম রিন্টুর ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, তাওসিফ মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।
স্থানীয় সচেতন মহলের দাবি, জলিল মিয়ার গ্রেফতারের মাধ্যমে এলাকায় দীর্ঘদিন ধরে চলা ভয়ভীতি ও দাপটের অবসান ঘটবে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | বৃহস্পতিবার | বসন্তকাল

