সমতট ডেস্ক: মিল্লায় চলমান বাণিজ্য মেলায় জুয়া চলার অভিযোগ এনেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। অবিলম্বে জুয়া বন্ধ না হলে আগামী শনিবার বাণিজ্য মেলা অভিমুখে পদযাত্রা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে টিপু লিখেছেন, “কুমিল্লায় বাণিজ্য মেলা নামে জুয়া খেলা এ সপ্তাহের মধ্যে বন্ধ না করলে আগামী শনিবার বাণিজ্য মেলা অভিমুখে কুমিল্লা টাউন হল মাঠ হতে পদযাত্রার জন্য প্রস্তুত থাকুন প্রিয় সচেতন নগরবাসী।”
টিপুর এই ঘোষণায় কুমিল্লায় চলমান বাণিজ্য মেলায় জুয়ার বিরুদ্ধে জনমত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সচেতন নগরবাসীকে এই পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

