সমতট ডেক্স : কুমিল্লা থেকে ঘুরতে গিয়ে নীলফামারীর ঐতিহাসিক পর্যটন কেন্দ্র নীলসাগরে নিখোঁজ হয়েছেন দুই তরুণ সাংবাদিক শাহজাদা এমরান ও তরিকুল ইসলাম তরুণ।
তারা উভয়েই পেশায় সাংবাদিক এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কাজ করতেন।
তাদের সর্বশেষ অবস্থান পাওয়া গেছে ২৭ জুন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে। এরপর থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ এবং পরিবারের সদস্য ও সহকর্মীদের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তাদের খোঁজে স্বজনরা অনেক চেষ্টা করেও কোনো খোঁজ পাননি। বিষয়টি নিয়ে পরিবারে চরম উৎকণ্ঠা ও হতাশা বিরাজ করছে। যদি কেউ তাদের কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল
📞 যোগাযোগ: 01789-288308 (জাহিদ ইসলাম)
আপনার একটি শেয়ার বা তথ্য হয়তো তাদের খুঁজে পাওয়ার পথে সহায়ক হতে পারে।
আল্লাহ যেন তাদের নিরাপদে ও সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেন – আমিন।

