সমতট ডেস্ক: আগামী ১৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ বাস্তবায়নে মহানগরীর জামায়াতে মজলিশে শুরা অধিবেশনে অনুষ্ঠিত
সংস্কার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে- এটিএম মাসুমকুমিল্লা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম বলেছেন,জামায়াতে ইসলামী সাধারণ মানুষদের মাঝে আশা জাগিয়েছে।
এদেশের মানুষের প্রত্যাশা ছিলো সংস্কারের মাধ্যমে দেশ এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশ সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন হবে। কিন্তু দৃশ্যমান সংস্কার এখনো হয়নি।
সংস্কার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আগে নির্বাচনের লেভেল ফিল্ড তৈরি করতে হবে।
৫ই আগষ্ট গণঅভ্যুত্থান পরবর্তী যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য আমরা ধরে রাখতে চাই। আমরা যদি
কোরআন ও সুন্নাহ ভিত্তিতে দেশ গড়তে তুলতে পারি তাহলে সমাজের নিরাপত্তা তৈরি হবে।জামায়াত ইসলামী এই দেশের মানুষের খাদেম হয়ে থাকতে চায়। দেশ পরিচালনায় আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৯শে জুন) বিকাল ৫টায় নগরীর ফারুকী হাউজস্থ জামাত কার্যালয় কুমিল্লা মহানগরীর জামায়াতে মজলিশে শুরা অধিবেশনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর জামায়াত সেক্রেটারি মু.মাহবুবুর রহমান এর পরিচালনা এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মো: মোসলেহ উদ্দিন, , সহকারি সেক্রেটারি যথাক্রমে কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসেন, এড নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।
শিরোনাম:
- সমাজ পরিবর্তনে মানবিক মানুষের প্রয়োজন-অধ্যাপক মামুন
- সরকার নিজ দলের নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ: শিবির
- শিশু তাহিয়া হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে: জামায়াত আমির
- এক মাসে ১১ বার ভূমিকম্প, কী বার্তা মিলছে?
- জুলাই আন্দোলনকারীদের কারাগারে ঢোকানোর নীলনকশা হচ্ছে: সাদিক কায়েম
- জয়পুরহাটে টিসিবির পণ্য পাচারকালে জনতার হাতে ভ্যানসহ চালক আটক
- কুমিল্লায় রাস্তা পারাপারের সময় দুই বোন নিহত
- স্বর্ণের দামে ঊর্ধ্বগতি জাকাতের হিসাবে বড় প্রভাব ফেলেছে
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি | সোমবার | বসন্তকাল

