তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে জেলা ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনেএ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা কাজী আবু হুরায়রা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফেজ মাওলানা ড, রুহুল আমিন। বিশেষ মেহমান ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা মোঃ মহিউদ্দীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ এহসান উদ্দিন, কেন্দ্রীয় ট্রেজারার অধ্যক্ষ মাওলানা মোঃ এজহারুল হক ও বাংলাদেশ মোতয়াল্লী সমিতি বৃহত্তর কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান।
সংগঠনের কুমিল্লা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম আকবরীর ও মাওলানা নজরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির আহবায়ক ও ছাতিপট্টি মসজিদের খতিব মুহাদ্দিস মাওলানা মোঃ আবদুল কাদের।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আলমগীর খান, বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহাজাদা এমরান সংগঠনের কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা ইয়াসিন নুরী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব মাওলানা মোঃ আবু হানিফ।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সভাপতি মাওলানা জসিম উদ্দিন ওয়াহেদী, নাঙ্গলকোট উপজেলা কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আবদুল মান্নান, ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি মাওলানা হাবিবুর রহমান মমতাজী, বরুড়া উপজেলা সভাপতি মিজানুর রহমান জাফরী, ড, মাওলানা আবুল খায়ের, চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল জলিল, মনোহরগঞ্জ উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা হোজ্জাতুর রহমান, মাওলানা সফি উল্লাহ মক্কী, বৃহত্তর কুমিল্লার সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম, কুমিল্লা আলীয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ ইমাম উদ্দিন, হাফেজ কল্যান ফাউন্ডেশনের সভাপতি হাফেজ তাজুল ইসলাম, সিলেট বিভাগীয় সভাপতি হাবিব মোহাম্মদ সিহাব প্রমুখ।
সম্মেলনের প্রধান অতিথি মাওলানা কাজী আবু হুরায়রা বলেন, জাতীয় ইমাম সমিতি একটি প্রাচীনতম সংগঠন। শুরু থেকে আজ পর্যন্ত এই সংগঠন কারো নিকট বিক্রি হয়নি, ভবিষ্যতেও কেই আমাদেরকে কিনতে পারবেনা ইনশাআল্লাহ। বিগত ১৭ বছর আমরা আমাদের সঠিক কথাগুলো জাতির কাছে বলতে পারিনাই। আমরা কারো কাছে শির দিইনাই, ইমামাও দিইনাই। তাই আজ সময় এসেছে কথা বলার। আসুন আমরা দেশের সকল ইমামগণ ঐক্যবদ্ধ হয়ে আমাদের ন্যায্য অধিকার আদায় করবো। তিনি আরো বলেন, আমরা অচিরেই মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে মিটিংয়ে বসবো। যাতে করে ভবিষ্যতে আমাদের দাবী আদায়, জাতীয় চাঁদ দেখা কমিটি, ইমাম বাচাই কমিটি ও ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সকল কমিটিতে জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দকে যেন কমিটিতে সম্পৃক্ত করা হয় সেজন্য আমরা কথা বলবো। তিনি ইমামদের উদ্দেশ্যে মসজিদ ভিত্তিক সমাজ গঠনের নির্দেশ ও ইমামদের যোগ্যতা অর্জনের পরামর্শ দেন।
সম্মেলনে বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির নেতৃবৃন্দ ইমামদের বিরুদ্ধে বিগত দিনে বিভিন্ন অন্যায় অবিচার, অবমুল্যায়ন নিয়ে বক্তব্য রাখেন এবং ইমামদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বক্তব্যে তারা বলেন, একজন ইমাম দেশের একজন সুনাগরিক। দেশের প্রচলিত আইন মেনে সমাজের মানুষকে ইসলামের নিয়ম নীতি, কোরআন ও সুন্নার আলোকে মানুষকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য আহবান করে যাচ্ছেন আমাদের ইমামগণ।
ইমামরা হচ্ছে সমাজের শ্রেষ্ঠ সন্তান তথা শ্রেষ্ঠ হিরো। কারণ বর্তমানে দেশের প্রায় ৪ লক্ষ ইমাম ও মোয়াজ্জেন সারাদেশে তৌহিদী মুসলিম জনতাকে প্রতিনিয়ত কোরবান শিক্ষা সহ ধর্মীয় সুশিক্ষায় শিক্ষা দিয়ে বিশেষ অবদান রাখছেন।
তাই আজকের এই সম্মেলন থেকে আমরা আমাদের ন্যায্য সকল দাবী ও অধিকার আদায়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
বক্তাগণ আরো বলেন, বর্তমান সমাজ ও দেশকে এগিয়ে নিতে ইমামদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। আমাদেরকে সমাজের প্রতিটি উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।
এসময় সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জনগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা সভা শেষে প্রধান অতিথি কুমিল্লা জেলা কমিটি ঘোষণা করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে সভাপতি মুহাদ্দিস মাওলানা মোঃ আবদুল কাদের ও সাংবাদিক মোঃ আবু হানিফকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শেষে সম্প্রতি ইমাম হত্যা ও নারী কমিশন আইন বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
শিরোনাম:
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে? সংবিধানে কী আছে
- শিশু খাদ্যের ওপর ভ্যাট রাখবে না জামায়াত
- নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
- লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরি
- দেশে পৌঁছেছে পৌনে চার লাখ প্রবাসীর ভোট
- উপদেষ্টাদের ‘কূটনৈতিক পাসপোর্ট’ জমা নিয়ে আলোচনা কেন?
- খুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী সবজি উৎসব
- পোশাক শিল্পে গভীর সংকট, জরুরি আর্থিক সহায়তা চায় বিজিএমইএ
৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি | বৃহস্পতিবার | শীতকাল

